Published on
:
1 min read
চোরবাগান দুর্ঘটনায় গ্রামের মা-ছেলের মর্মান্তিক মৃত্যুর পরে পূর্ব বর্ধমানের মাধবডিহির বীরপুরে বন্ধ হলো পুজোর সমস্ত আনন্দ অনুষ্ঠান। পঞ্চগ্রামের বারোয়ারি পুজোয় এবার আর ঢাক বা মাইক বাজবে না, হবে না কোনও সাংস্কৃতিক অনুষ্ঠান। শোকস্তব্ধ পরিবেশের মধ্যে কেবল নিয়ম রক্ষার জন্যই পুজো অনুষ্ঠিত হবে। দুঃসময়ে শোকার্ত পরিবারের পাশে এসে দাঁড়িয়েছেন স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধিরা। মঙ্গলবার মাধবডিহির এই বাড়িতে আসতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
