
এশিয়ান প্যারা গেমসে পদক তালিকায় ভারত কোথায়?ছবি: X
Published on
:
1 min read
এশিয়ান প্যারা গেমস ২০২৬-এ বৃহস্পতিবার নিজেদের সেরা দিন কাটাল ভারত। একদিনে ২৬টি পদক জিতেছে ভারতীয় দল, যার মধ্যে রয়েছে সাতটি সোনা। এই সাফল্যের সুবাদে পদক তালিকায় ফের চতুর্থ স্থানে উঠে এল ভারত। ভারতের মোট পদকসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৮। এর মধ্যে রয়েছে ২১টি সোনা, ২৬টি রুপো এবং ৪১টি ব্রোঞ্জ। ভারতকে পদক জয়ের দৌড়ে এগিয়ে রাখছে প্যারা অ্যাথলেটিক্স। প্রতিযোগিতার প্রথম দিন চতুর্থ স্থানে ছিল ভারত। দ্বিতীয় দিনে ষষ্ঠ এবং তৃতীয় দিনে পঞ্চম স্থানে নেমে যায় দল। বৃহস্পতিবারের ফের চারে উঠে এল ভারত।
