The Sangbad · দেশ
বাংলাদেশে ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান
২৩/১০/২০২৬

আগামী পাঁচ বছরে বাংলাদেশের বেসরকারি খাতে ৬ দশমিক ৩৫ বিলিয়ন ডলার (প্রায় ৬ বিলিয়ন ডলার) বিনিয়োগ করতে যাচ্ছে জাপান। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সংবাদমাধ্যম নিক্কেই এশিয়ার এক বিশেষ প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।প্রতিবেদনের তথ্য অনুযায়ী, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যে অনুষ্ঠিতব্য একটি শীর্ষ সম্মেলনে যৌথ ঘোষণার মাধ্যমে এই বিনিয়োগের আনুষ্ঠানিক তথ্য জানানো হবে।নিক্কেই এশিয়া জানায়, এই কূটনৈতিক ও অর্থনৈতিক পদক্ষেপের মূল উদ্দেশ্য বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সহযোগিতা বাড়ানো এবং এশীয় অঞ্চলে চীনের ভৌগোলিক প্রভাব ভারসাম্যপূর্ণ করা। সেই সঙ্গে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার একটি কৌশলগত বিনিয়োগ হাব হিসেবে গড়ে তোলা, যেখানে অটোমোবাইল প্রস্তুত শিল্প, বিভিন্ন উৎপাদন শিল্প এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতের বৃহৎ অবকাঠামো নির্মাণে প্রধান অগ্রাধিকার দেওয়া হবে।প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, জাপানি ট্রেডিং হাউস সুমিতোমো করপোরেশনসহ অন্যান্য বৃহৎ অংশীদারদের উদ্যোগে নির্মিত ‘বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোনে’ জাপানি প্রতিষ্ঠানগুলো এই বিপুল অঙ্কের মূলধন বিনিয়োগ করবে। পাশাপাশি দুই দেশের মধ্যে একটি দ্বিপক্ষীয় অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তিও (ইপিএ) স্বাক্ষরিত হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়।/
মূল প্রতিবেদনে যান ↗