তাহিরপুর প্রতিনিধি ::
শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়—এ প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের তাহিরপুরে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ হলরুমে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিপামনি দেবী।
আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফজাল হোসেন, সমবায় কর্মকর্তা আশিষ আচার্য, আনসার ও ভিডিপি কর্মকর্তা সালমা বেগম, তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান তুজাম্মিল হক নাছরুম এবং ছাত্রদল নেতা সজিবুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, কন্যাশিশুর নিরাপদ শৈশব, শিক্ষা ও অধিকার নিশ্চিত করতে বাল্যবিয়ে প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে। কন্যাশিশুর প্রতি বৈষম্য দূর করে তাদের শিক্ষা, আত্মবিশ্বাস ও নেতৃত্বের বিকাশে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। কন্যাশিশুরা সুযোগ পেলে জীবনের প্রতিটি ক্ষেত্রে নিজেদের যোগ্যতার স্বাক্ষর রাখতে সক্ষম হবে।
সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
নিউজটি শেয়ার করুনঃ
