কালবেলা · স্বাস্থ্য
দেশে হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,৩১৯
১৮/১০/২০২৬

দেশে হামের সংক্রমণ ও উপসর্গজনিত মৃত্যুর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন এক হাজার ৩১৯ জন।
রোববার (১৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে তিনজন, সিলেট বিভাগে দুইজন এবং ময়মনসিংহ ও খুলনা বিভাগে একজন করে মারা গেছেন।
এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট এক হাজার ১৯৬ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ১০৪ জন।
অন্যদিকে, হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে এক হাজার ৯২ জনের।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, একই ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন এক হাজার ৩১৯ জন।
সূত্র: স্বাস্থ্য অধিদপ্তর
মূল প্রতিবেদনে যান ↗