পরিদর্শনের একপর্যায়ে হাজিরা খাতা পরীক্ষা করে কয়েকজন চিকিৎসক ও কর্মচারীর অনুপস্থিতির বিষয়টি তাঁর নজরে আসে। তাঁদের অনুপস্থিতির কারণ জানতে চেয়ে শোকজ করার নির্দেশ দেন হুইপ।
এ সময় হাসপাতাল কর্তৃপক্ষকে চিকিৎসাসেবার মান উন্নয়ন, পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি। পাশাপাশি হাসপাতালকে দালালমুক্ত রেখে সাধারণ মানুষের জন্য নির্বিঘ্ন চিকিৎসাসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। হাসপাতালের অনিয়মের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন হুইপ দুলু।
এ বিষয়ে নাটোরের সিভিল সার্জন ডা. মুহাম্মদ মশিউর রহমান জানান, হুইপের নির্দেশনা অনুযায়ী অনুপস্থিত চিকিৎসক ও কর্মচারীদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, হাসপাতালের নিয়মিত তদারকি, পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ এবং দায়িত্বে অবহেলার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া গেলে চিকিৎসাসেবার মান উন্নয়নের পাশাপাশি রোগীদের ভোগান্তিও কমানো সম্ভব হবে।
The post নাটোর জেনারেল হাসপাতালে হুইপ দুলুর আকস্মিক পরিদর্শন, অনুপস্থিতদের শোকজের নির্দেশ appeared first on ভোরের চেতনা.
