হিমছড়ির মেরিনা রিসোর্টে উঠা ৬ বন্ধু বিকালে সমুদ্রে গোসল করতে নামেন। এ সময় স্রোতের টানে তাদের সবাই ভেসে যান। পরে তিনজনকে মৃত এবং একজনকে জীবিত উদ্ধার করা হয়। দুজন এখনো নিখোঁজ রয়েছেন।
কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একজনকে জীবিত উদ্ধার করা গেলেও আরো দুজন পর্যটক নিখোঁজ রয়েছেন। বুধবার সন্ধ্যায় মারিনা রিসোর্টের জাদুঘর এলাকায় এই ঘটনা ঘটে।
ট্যুরিস্ট বিভাগ কক্সবাজার জোনের পুলিশ সুপার নিশাত এঞ্জেলা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
জানা গেছে, হিমছড়ির মেরিনা রিসোর্টে উঠা ৬ বন্ধু বিকালে সমুদ্রে গোসল করতে নামেন। এ সময় স্রোতের টানে তাদের সবাই ভেসে যান। পরে তিনজনকে মৃত এবং একজনকে জীবিত উদ্ধার করা হয়। দুজন এখনো নিখোঁজ রয়েছেন।
আহত পর্যটককে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বাড়ি চট্টগ্রামের বায়েজিদ এলাকায়। তারা কয়েকজন বন্ধু মিলে ছুটিতে কক্সবাজার বেড়াতে এসেছিলেন।
সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ
বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected], [email protected] (অনলাইন)
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫
