ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের খাগামুড়া শারদীয় দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেছেন বিভিন্ন ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ। পরিদর্শকদের মধ্যে ছিলেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার আহ্বায়ক এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সহসভাপতি কলি তালুকদার আরতি, শিশির তালুকদার, রঞ্জু শ্যাম ও শীতল শ্যাম।
তাঁদের সঙ্গে ছিলেন বিভিন্ন ধর্মীয় সংগঠনের নেতারা এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গও।
মণ্ডপে পৌঁছে তাঁরা পূজামণ্ডপের সার্বিক পরিবেশ ঘুরে দেখেন। প্রতিমা দর্শন করেন, দেখেন পূজার নানা আয়োজনও। উপস্থিত ভক্ত ও আয়োজকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তাঁরা। উৎসবের সার্বিক পরিস্থিতি নিয়েও খোঁজখবর নেন।
কলি তালুকদার আরতির সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন বিপ্লব কান্তি তালুকদার বাপটু, অবসরপ্রাপ্ত শিক্ষক মাস্টার শীতের দাস, ডাক্তার কানু প্রিয় দাস, মাস্টার পঙ্কজ দত্ত, ডাক্তার রিপন দাস, দীপক দেবনাথ ও সুজিত সূত্রধর। ছিলেন মাস্টার পরেশ দাস, রণজিত দে, মিন্টু দে, সুদীপ দাশ, শ্রীবাস দাস, রাজিব দাস, রাজকুমার দাস এবং দীগেশ রঞ্জন দাস। আরও উপস্থিত ছিলেন অভিজিৎ দত্ত ডিপু, সুরঞ্জিত দাস, গৌরী রানী দাস, সুদীপ তারন, অয়ন নাগ, মাস্টার লিটন দাস, রণজিত দাস ও প্রদীপ কুমার দে।
শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপে ভক্ত ও দর্শনার্থীদের সমাগম ঘটে। খাগামুড়া মণ্ডপেও তার ব্যতিক্রম ঘটেনি।
ধর্মীয় নেতৃবৃন্দ ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে মণ্ডপে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। তাঁদের এই পরিদর্শন পূজার আয়োজক ও ভক্তদের মধ্যে আনন্দ ও উৎসাহ জুগিয়েছে বলে জানা গেছে।
সংশ্লিষ্টরা প্রত্যাশা ব্যক্ত করেন, এ ধরনের পরিদর্শনের মাধ্যমে ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও সামাজিক বন্ধন আরও সুদৃঢ় হবে।

