October 20, 2026,
শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গলে বিএনপির উদ্যোগে দেশের জ্বালানি সংকট, গ্যাস সম্পদ অপচয়, দুর্নীতি ও জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে জনসচেতনতা তৈরির লক্ষ্যে লিফলেট বিতরণ কর্মসূচি শুরু হয়েছে।
সোমবার ১৯ অক্টোবর শ্রীমঙ্গল চৌমুহনা চত্বরে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলাল আহমেদের উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে স্বেচ্ছাসেবক দলের অর্ধশতাধিক নেতা-কর্মী শহরের বিভিন্ন সড়কে পথচারী ও ব্যবসায়ীদের মধ্যে লিফলেট বিতরণ করেন।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে বেলাল আহমেদ বলেন, লিফলেটে বিগত সরকারের আমলে গ্যাস সম্পদ অপচয়, দুর্নীতি, দায়মুক্তি আইন, বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি এবং জাতীয় জ্বালানি নিরাপত্তার বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে। এসব বিষয়ে জনগণকে সচেতন করা এবং দেশের সম্পদ রক্ষায় জনমত গড়ে তুলতে এ কর্মসূচি নেওয়া হয়েছে।
সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

