দীর্ঘ জটে আটকে ভারত-মার্কিন বাণিজ্যচুক্তি। দফায় দফায় আলোচনার পরও শোনা যাচ্ছে কৃষিজ পণ্যে আটকে রয়েছে যাবতীয় প্রক্রিয়া। এই পরিস্থিতির মাঝেই শোনা যাচ্ছে ক্ষুব্ধ দিল্লিকে বোঝাতে ফের দূত পাঠাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার মার্কিন বিদেশ দপ্তরের তরফে জানানো হয়েছে, ১৭ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত ৫ দিনের ভারত সফরে আসবেন মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও।
জানা যাচ্ছে, চলতি বছরে এটি মার্কো রুবিওর দ্বিতীয় ভারত সফর। আগামী শনিবার অর্থাৎ ১৭ অক্টোবর ভারতের মুম্বইয়ে পা রাখবেন তিনি। সেখান থেকে যাবেন জামনগরে। ৫ দিনের ভারত সফর সেরে তাঁর গন্তব্য হবে উজবেকিস্তান। এদিকে রুবিওর ভারত সফর নিয়ে শুরু হয়েছে জল্পনা। মার্কিন বিদেশ দপ্তরের তরফে জানানো হয়েছে, ‘এই সফরের লক্ষ্য আমেরিকা-ভারত কৌশলগত অংশীদারিত্ব আরও মজবুত করা, আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে মত বিনিময় করা এবং জ্বালানি ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর সম্ভাবনা খতিয়ে দেখা।’ এছাড়াও বাণিজ্যিক বিনিয়োগের সুযোগ বাড়ানো ও ভারতের শিল্পপতিদের সঙ্গে তিনি বৈঠক করবেন বলেও জানানো হয়েছে বিবৃতিতে।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]
