বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি, ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত হয়েছে। ফেনী জেলা প্রশাসক কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলামকে আহবায়ক, পুলিশ সুপার কার্যালয়ের উচ্চমান সহকারী মোহাম্মদ সেলিমকে সদস্য সচিব নির্বাচিত করে ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠিত হয়েছে।
উক্ত কমিটিতে জেলা প্রশাসক কার্যালয়ের উপ প্রশাসনিক কর্মকর্তা নয়ন কান্তি রক্ষিত, সদর উপজেলা ভূমি অফিসের প্রধান সহকারী সেন্টু মজুমদার, জেলা জজ আদালতের অফিস সহকারী মো. শাফায়াত হোসাইনকে যুগ্ম আহবায়ক এবং জেলা প্রশাসক কার্যালয় এর উপ প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ নূর হোসেন, বাংলাদেশ রেলওয়ে, ফেনীর সহকারী স্টেশন মাস্টার শাহিদ হাসান, পুলিশ সুপার কার্যালয়ের রিডার সহকারী রবিন চন্দ্র সাহা, পুলিশ হাসপাতালের কম্পাউন্ডার বেলায়েত হোসেন, স্বাস্থ্য বিভাগ, ফেনীর সিএইচসিপি মো. আব্দুস সাত্তার, গণপূর্ত বিভাগ, ফেনীর অফিস সহকারী আরশাদ হোসেনকে সদস্য মনোনীত করা হয়।
সম্প্রতি বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির কেন্দ্রীয় আহবায়ক কমিটি ফেনী জেলা আহবান কমিটির অনুমোদন প্রদান করে।
নবগঠিত আহবায়ক কমিটির আহবায়ক ও সদস্য সচিব বলেন, আমাদের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন এবং সকল সরকারি কর্মকর্তা-কর্মচারীর সুখে দুখে পাশে থাকবো। এ জন্য ফেনী জেলার সকল সম্মানিত সরকারি কর্মকর্তা-কর্মচারী সহযোগিতা একান্তভাবে কাম্য।
