এ উপজেলার পাইন্দং এর জঙ্গল থেকে উদ্ধার হওয়া নবজাতক কন্যাশিশুকে দত্তক নিতে ব্যাপক আগ্রহ দেখা গেছে।
শিশুটিকে দত্তক নেওয়ার জন্য এ পর্যন্ত ১২৩টি আবেদন জমা পড়েছে। আবেদনকারীদের যাচাই-বাছাই শেষে সাক্ষাৎকার নেওয়া হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নবজাতক কন্যাশিশুটিকে উদ্ধারের পর তার নিরাপত্তা ও ভবিষ্যৎ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। শিশুটিকে দত্তক নিতে আগ্রহী অনেকেই আবেদন করেছেন। আবেদনকারীদের মধ্য থেকে উপযুক্ত পরিবার নির্বাচন করতে যাচাই-বাছাই কার্যক্রম চলছে।
শনিবার রাত পর্যন্ত ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আবেদনকারীদের সাক্ষাৎকার নেওয়া হয়েছে। যাচাই-বাছাই শেষে যোগ্য আবেদনকারীদের মধ্য থেকে শিশুটির জন্য উপযুক্ত পরিবার নির্বাচনের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে।
শিশুটির নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে দত্তক প্রদান বা বিকল্প পরিচর্যার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আইনগত প্রক্রিয়া ও শিশুর সর্বোত্তম স্বার্থকে গুরুত্ব দেওয়া হবে। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, যাছাই বাছাইয়ের পর উপযুক্ত পরিবারের হাতে শিশুটিকে আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করা হবে।
The post ফটিকছড়িতে জঙ্গল থেকে উদ্ধার করা নবজাতক শিশুকে দত্তক নিতে ১২৩ জনের আবেদন appeared first on Dhaka Protidin.
