তজুমদ্দিন প্রতিনিধি।।
এশিয়া প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় ভোলার তজুমদ্দিনে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহম্মদ বীর বিক্রমকে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গসংগঠনের আয়োজনে বুধবার (২১ অক্টোবর) বিকেল ৩টায় উপজেলা পরিষদ হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংবর্ধনা গ্রহণ করেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহম্মদ বীর বিক্রম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তজুমদ্দিন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব গোলাম মোস্তফা মিন্টু। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব ওমর আসাদ রিন্টু।
অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে মেজর হাফিজকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তাঁর এ অর্জনে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উৎসাহ দেখা যায়।
বক্তারা মেজর হাফিজের নতুন দায়িত্বে সফলতা কামনা করেন এবং এশিয়া প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হিসেবে তাঁর দায়িত্ব পালন দেশের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।