বাংলাদেশে নতুন করে কাউকে ফ্যাসিবাদী হয়ে ওঠার সুযোগ দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের।
রোববার (১১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে মার্চ ফর ইনসাফ কর্মসূচির সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
আব্দুল্লাহ আল জাবের বলেন, দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে মানুষ যে শাসনব্যবস্থা পেয়েছে, তা যেন অল্প কয়েক দিনের মধ্যেই শেষ হয়ে না যায়। অন্তত পাঁচ বছরের জন্য বাংলাদেশের মানুষ বর্তমান সরকারকে নির্বাচিত করেছে। এই সময়ে জনগণের পাশে থেকে কীভাবে একটি ইনসাফভিত্তিক রাষ্ট্র পুনর্গঠন করা যায়, সে চেষ্টা করতে হবে।
তিনি আরও বলেন, ডিসেম্বরে শুধু শহীদ হাদির হত্যার বিচার হবে। ডিসেম্বরকে কেন্দ্র করে যারা অন্য কোনো স্বপ্ন দেখছেন, তাদের সতর্ক করে দিচ্ছি, এসব স্বপ্ন ঘুমিয়েই দেখুন। ভুল করেও জেগে উঠলে পালানোর জায়গা পাবেন না।
সমাবেশে ইনসাফভিত্তিক রাষ্ট্র পুনর্গঠন এবং শহীদ হাদির হত্যার বিচারের বিষয়ে বক্তব্য দেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক।
