
কালকিনিতে ভাড়ায় মারমারি করতে গিয়ে হত্যা মামলার আসামি তাইজুল সরদার নিহত
ভাড়ায় মারামারি করতে এসে মাদারীপুরের কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের কালিগঞ্জ এলাকায় মোঃ তাইজুল সরদার (১৮) নামের এক যুবক নিহত হয়েছে। এসময় ৫ জন যুবক আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত তাইজুল সরদার আলিনগর ইউনিয়নের কালিনগর গ্রামের আলোচিত মানিক সরদার হত্যা মামলার আসামি। এবং তিনি জেলার ঝাউদি ইউনিয়নের কুলপদ্দি গ্রামের রুস্তম সরদারের ছেলে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে। তবে নিহতের পরিবারে দাবি তাইজুল সরদারকে মিলন সরদার ও আউয়াল সরদার ডেকে নিয়ে হত্যা করেছে।
পুলিশ ও এলাকা সুত্রে জানাগেছে, নিহত তাইজুল সরদারের নেতৃত্বে ১০/১২জন যুবক ভাড়ায় এসে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বোমা বিস্ফোরন ঘটিয়ে কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের কালীগঞ্জ এলাকায় সাধারণ মানুষের ওপর সন্ত্রাসী হামলা চালায়। এতে করে ৫ জন গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন হামলাকারীদের ধাওয়া দিলে সবাই পালিয়ে গেলেও স্থানীয়দের হাতে আটক হয় তাইজুল। পরে গণধোলাইয়ের শিকার হয়ে তাইজুল ইসলাম মারা যায়।
এদিকে নিহত তাইজুল ইসলাম দীর্ঘদিন যাবত আলীনগরে তারদলবল নিয়ে ভাড়ায় এসে বিভিন্ন বসতবাড়িতে হামলা ও লুটপাট করে আসছে বলে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে।
নিহতের ভাই ও তার পরিবার কান্না জরিত কণ্ঠে অভিযোগ করে বলেন, নিহত তাইজুল সরদারকে মিলন সরদার ও আউয়াল সরদার ডেকে নিয়ে হত্যা করেছে। তারা মিলন সরদারসহ সকল অভিযুক্তদের ফাঁসি দাবির করেন।
এ বিষয়ে অভিযুক্ত মিলন সরদারের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি মো. জহিরুল আলম জানান, হত্যার বিষয়টি তদন্ত চলছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়ন করা হয়েছে। পরিস্থিতি শান্ত রয়েছে।
