জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর, ২০২৬) দলটির কেন্দ্রীয় দপ্তর থেকে প্রেরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই পুনর্গঠিত কমিটির তালিকা প্রকাশ করা হয়।
ঘোষিত কমিটিতে মো. নাহিদ ইসলাম-কে আহ্বায়ক এবং আখতার হোসেন-কে সদস্যসচিব করা হয়েছে।
নবগঠিত এই আহ্বায়ক কমিটিতে মোট ১৩৯ জনের নাম অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া মূল কমিটির পাশাপাশি ১৬ সদস্যবিশিষ্ট একটি ‘রাজনৈতিক পর্ষদ’ গঠন করা হয়েছে।
নতুন কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, হাসনাত আব্দুল্লাহ, অ্যাড. আব্দুল্লাহ আল আমিন, আরিফুল ইসলাম আদীব, ড. আতিক মুজাহিদ, আব্দুল হান্নান মাসউদ, আলী আহসান জুনায়েদ, সারোয়ার তুষার, আকরাম হুসাইন, সালেহ উদ্দিন সিফাত, ডা. মাহমুদা আলম মিতু, নুসরাত তাবাসসুম, মনিরা শারমিন, ব্যারিস্টার সানি আব্দুল হক, মাহবুব আলম, অ্যাড. মুজাহিদুল ইসলাম শাহীন, মাওলানা আশরাফ মাহাদী, সুলতান মোহাম্মদ জাকারিয়া, জাবেদ রাসিন, এহতেশাম হক, দিলশানা পারুল, প্রীতম দাশ, সামান্তা শারমিন, ইসহাক সরকার, তারেক এ আদেল এবং এ.কে. ফ্লোরা।
অপরদিকে সিনিয়র যুগ্ম সদস্যসচিব হিসেবে মো. সারজিস আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নাম ঘোষণা করা হয়েছে।
যুগ্ম সদস্যসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে আলাউদ্দীন মোহাম্মদ, এস.এম. সাইফ মুস্তাফিজ, মো. নিজাম উদ্দিন, নাহিদা সারোয়ার নিভা, ফরিদুল হক ও মো. আতাউল্লাহকে।
এর পাশাপাশি দলের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে বিভিন্ন সম্পাদকীয় বিভাগ, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক পদ ও সদস্য পদ বন্টন করা হয়েছে।
পৃথকভাবে ঘোষিত ১৬ সদস্যের ‘রাজনৈতিক পর্ষদ’-এর সদস্যরা হলেন- মো. নাহিদ ইসলাম, আখতার হোসেন, নাসীরুদ্দীন পাটওয়ারী, হাসনাত আব্দুল্লাহ, মো. সারজিস আলম, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, অ্যাড. আব্দুল্লাহ আল আমিন, আরিফুল ইসলাম আদীব, ড. আতিক মুজাহিদ, আব্দুল হান্নান মাসউদ, আলী আহসান জুনায়েদ, সারোয়ার তুষার, আকরাম হুসাইন, সালেহ উদ্দিন সিফাত, ডা. মাহমুদা আলম মিতু ও নুসরাত তাবাসসুম।
এদিকে, কেন্দ্রীয় এই কমিটিতে জায়গা হয়েছে সিলেট বিভাগের ৬ জনের। তারা হলেন- এহতেশাম হক (কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক), প্রীতম দাশ (কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক), প্রকৌশলী কামরুল আরিফ (কেন্দ্রীয় সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক), নাহিদ উদ্দিন তারেক (কেন্দ্রীয় সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক), প্রকৌশলী রাশেদুল আলম (তথ্য বিষয়ক সম্পাদক) এবং ব্যারিস্টার নূরুল হুদা জুনেদ (প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক)।
