মধুমতি ব্যাংক পিএলসি এর শরীয়াহ সুপারভাইজরি কমিটির ২য় সভা ১৪ অক্টোবর, ২০২৬ তারিখে ব্যাংকটির গুলশানস্থ প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ব্যাংকের শরীয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান হাফেজ মুফতি সাইফুল ইসলাম এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন শরীয়াহ সুপারভাইজরি কমিটির সদস্যবৃন্দ, হাফেজ মুফতি যুবায়ের আব্দুল্লাহ ও মুফতি আবু বকর সিদ্দীক নাবিল।
এছাড়াও উপস্থিত ছিলেন, মধুমতি ব্যাংকের ইভিপি ও চিফ অব ইসলামিক ব্যাংকিং ডিভিশন জনাব আর. এম. শরিফুল ইসলাম, এভিপি ও ইসলামিক ব্যাংকিং বিভাগের অপারেশনাল হেড, জনাব নিজাম উদ্দিন, এফএভিপি ও হেড অব শরিয়াহ সেক্রেটারিয়েট জনাব মো: নিয়াজ মাহমুদ এবং ইসলামিক ব্যাংকিং বিভাগের কর্মকর্তাবৃন্দ।
