গত ১৯ অক্টোবর বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরকে জড়িয়ে সামাজিক মাধ্যম ফেসবুকে
গত ১৯ অক্টোবর বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরকে জড়িয়ে সামাজিক মাধ্যম ফেসবুকে ‘জোবায়দা রহমান’ নামের একটি আইডিতে হিন্দু ধর্মাবলম্বী সম্প্রদায়ের দুর্গাপূজাকে নিয়ে মিথ্যা তথ্য ছড়ানোরে নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের গতকাল মঙ্গলবার একটি বিবৃতি দিয়েছেন।
বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছেন। তিনি বর্তমানে চিকিৎসাধীন। তার নামে সামাজিক মাধ্যম ফেসবুকে ‘জোবায়দা রহমান’ নামের একটি আইডিতে “দুর্গা পূজা শুধু হিন্দুদের নয়,এটি আমাদেরও: জামাত নেতা তাহের” লেখা সম্বলিত যে ফটোকার্ডটি ছড়ানো হয়েছে তা মিথ্যা ও ভুয়া। আমি এটির নিন্দা জানাই এবং দেশবাসীকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানাচ্ছি।
এডভোকেট জুবায়ের বলেন, সকলকে এসব কর্মকা- থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। বানোয়াট এসব কর্মকা-ের মাধ্যমে যারা সামাজিক মাধ্যমে সম্মানিত ব্যক্তিদের বিতর্কিত ও সম্মানহানির চেষ্টা করছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি দাবি জানাচ্ছি। প্রেস বিজ্ঞপ্তি।
