রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১৮ জনকে আটক করা হয়েছে। এ সময় বিভিন্ন ঘটনায় ৫৮টি মামলা করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, নগদ টাকা, মোটরসাইকেল ও মোবাইল ফোন জব্দের পাশাপাশি একজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) ডিএমপির মিডিয়া বিভাগ থেকে এসব তথ্য জানানো হয়।
ডিএমপির তথ্য অনুযায়ী, আটকদের মধ্যে মিরপুর বিভাগে সর্বোচ্চ ১৪৮ জন রয়েছেন। এ ছাড়া তেজগাঁও বিভাগে ৯৩, লালবাগে ৬১, ওয়ারীতে ৫৪, রমনায় ৪৮, গুলশানে ৩৭, মতিঝিলে ৩৫, উত্তরা বিভাগে ৩২, গোয়েন্দা বিভাগে ৯ এবং সিটিটিসি বিভাগে একজনকে আটক করা হয়েছে।
অভিযানকালে ১১ হাজার ৭০১ পিস ইয়াবা, ২ কেজি ৮৫০ গ্রাম গাঁজা ও ২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ছাড়া মাদক বিক্রির ৪ হাজার ৬৩৬ টাকা, একটি মোটরসাইকেল ও পাঁচটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। একই সময়ে একজন ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়।
রাজধানীর বিভিন্ন থানার এলাকায় পরিচালিত এসব অভিযানে মাদকদ্রব্য ও অন্যান্য আলামত উদ্ধারের পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিদের আটক করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ডিএমপি।
