শারদীয় দুর্গোৎসব উপলক্ষে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন ও কিশোরগঞ্জের জেলা প্রশাসক সোহানা নাসরিন।
সোমবার (১৯ অক্টোবর) রাতে তারা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় পূজামণ্ডপগুলোর সার্বিক পরিবেশ, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি পূজার সার্বিক পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন তারা।
পরিদর্শনকালে জেলা প্রশাসক সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ ও ভক্তদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানান।
এ সময় পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাসসহ পূজা উদ্যাপন পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
