গৌরীপুরে গাঁজাসহ আব্দুস সালাম (৫৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার সন্ধ্যায় ভাংনামারী ইউনিয়নের উজান কাশিয়ার চর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আব্দুস সালাম ওই এলাকার সমির উদ্দিনের ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই গ্রামের সালামের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বসতঘরে অভিনব কায়দায় লুকানো ৪৮ কেজি গাঁজা উদ্ধার অভিযুক্ত আব্দুস সালামকে গ্রেপ্তার করা হয়। ওসি হাবিবুর রহমান জানান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদক মামলা দায়েরের পর আসামিকে গতকাল বুধবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।