ডেস্ক রিপোর্ট: রক্ষণাবেক্ষণ কার্যক্রম চলমান থাকায় টানা প্রায় ৩ দিন বন্ধ থাকছে হজ পোর্টাল (hajj.gov.bd)। ২২ অক্টোবর বৃহস্পতিবার রাত ১০টা থেকে পোর্টালটি বন্ধ রয়েছে। আগামী ২৫ অক্টোবর সকাল ৯টায় এটি চালু হওয়ার কথা রয়েছে।
হজ পোর্টালের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, রক্ষণাবেক্ষণ কার্যক্রম চলমান থাকায় পোর্টালটি সাময়িক বন্ধ থাকবে। এ সময় সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ। প্রয়োজনে ১৬১৩৬ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। হজ পোর্টাল বাংলাদেশের হজ ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ অনলাইন মাধ্যম। হজযাত্রীদের নিবন্ধনসহ হজসংক্রান্ত বিভিন্ন তথ্য ও সেবা ব্যবস্থাপনায় এ পোর্টাল ব্যবহার করা হয়। ফলে রক্ষণাবেক্ষণ চলাকালে পোর্টালনির্ভর কিছু অনলাইন সেবা সাময়িকভাবে পাওয়া যাবে না।
এটিভি/এসটিও
