পদ্ধতি:
১. প্রথমে একটি কড়াই বা প্রেশার কুকারে ২ টেবিল চামচ সাদা তেল এবং ১ টেবিল চামচ ঘি একসঙ্গে গরম করুন। তাতে একে একে তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারুচিনি ও জিরে ফোড়ন দিন। মশলা থেকে সুন্দর সুবাস বেরোলে কুচনো পেঁয়াজ দিয়ে মাঝারি আঁচে সোনালী ও নরম হওয়া পর্যন্ত ভাজুন।
২. পেঁয়াজ ভাজা হয়ে গেলে তাতে আদা-রসুন বাটা ও চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে কষুন যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এর পরে কুচনো টমেটো দিয়ে দিন এবং টমেটো গলে নরম হওয়া পর্যন্ত নাড়তে থাকুন।
৩. টমেটো নরম হলে গ্যাসের আঁচ কমিয়ে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো এবং সামান্য নুন দিন। এ বার কষা মশলার মধ্যে ফেটানো টক দই দিয়ে দ্রুত নাড়তে থাকুন, যতক্ষণ না মশলা থেকে তেল আলাদা হয়ে ভেসে উঠছে।
৪. মশলা থেকে তেল ছাড়লে কুচনো পুদিনা পাতা ও ধনে পাতার অর্ধেকটা দিয়ে দিন। এর পরে আগে থেকে জল ঝরিয়ে রাখা চাল কড়াইতে ঢেলে দিন এবং হালকা হাতে ১-২ মিনিট মশলার সঙ্গে চাল ভেজে নিন।
৫. এ বার নির্দিষ্ট মাপে ৩.৫ কাপ গরম জল, স্বাদমতো নুন, সামান্য চিনি, লেবুর রস এবং বিরিয়ানি মশলা গুঁড়ো ছড়িয়ে দিন। জল ফুটতে শুরু করলে বাকি পুদিনা ও ধনে পাতা উপর থেকে ছড়িয়ে দিন।
৬. কুকারে রান্না করলে এ বার ঢাকনা আটকে মাঝারি আঁচে মাত্র ১টি সিটি দিয়ে গ্যাস বন্ধ করে দিন। প্রেশার নিজে থেকে সম্পূর্ণ না কমা পর্যন্ত অপেক্ষা করুন। আর কড়াইতে রান্না করলে জল চালের সমান হয়ে এলে আঁচ একদম কমিয়ে ঢাকনা চাপা দিয়ে ১০-১২ মিনিট দমে রাখুন।
৭. গ্যাস বন্ধ করার পরে আরও ৫ মিনিট ঢাকনা দিয়ে রাখুন। এরপর ঢাকনা খুলে উপর থেকে ১ চামচ খাঁটি ঘি ছড়িয়ে দিয়ে হালকা হাতে কাঁটা চামচের সাহায্যে চালগুলো উপর-নিচ করে ঝরঝরে করে নিন।