The Sangbad · সাধারণ
হারমোনিয়ামের ভেতরে অস্ত্র পাচার, ৪১ লাখ টাকাসহ আটক ৩
১৪/১০/২০২৬

এসআরবি-১১ ও এসআরবি-১৪-এর যৌথ অভিযানে তিনটি বিদেশি পিস্তল, ১১ রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন ও ৪১ লাখ ১৯ হাজার ৫০০ টাকাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।বুধবার (১৪ অক্টোবর) রাত ২টা ১০ মিনিটে টাঙ্গাইলের যমুনা সেতু পূর্ব গোলচত্বর এলাকায় চেকপোস্টে ‘রিয়াজ পরিবহন’ নামের একটি বাসে অভিযান চালিয়ে মো. বারেক ব্যাপারী (৪৯) নামের একজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় একটি হারমোনিয়ামের ভেতর লুকানো দুটি বিদেশি পিস্তল ও সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে বারেক জানান, অস্ত্রগুলো মুন্সীগঞ্জের সুজন বেপারীর কাছে নিয়ে যাচ্ছিলেন তিনি। পরে সকাল ৭টার দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলার শিলই এলাকায় সুজন বেপারীর বাড়িতে অভিযান চালিয়ে সুজন বেপারী (৩৮) ও তার বড় ভাই মনির হোসেনকে (৪৫) গ্রেপ্তার করে এসআরবি-১১-এর একটি দল।এ সময় তাঁদের বাড়ি থেকে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন এবং অস্ত্র বিক্রির ৪১ লাখ ১৯ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে টাঙ্গাইলের যমুনা সেতু পূর্ব থানা ও মুন্সীগঞ্জ সদর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
মূল প্রতিবেদনে যান ↗