নভেম্বরে আইএমএফের প্রতিনিধি দল লেবানন যাবে
চ্যানেল আই অনলাইনপ্রকাশ:
লেবাননের অর্থনৈতিক পরিস্থিতি ও ব্যাংকিং খাত নিয়ে আলোচনার জন্য আগামী নভেম্বরে দেশটিতে প্রতিনিধি দল পাঠানোর পরিকল্পনা করছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।
বৃহস্পতিবার ১৫ অক্টোবর সংস্থাটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, এ সপ্তাহে লেবাননের কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে। আগামী কয়েক সপ্তাহেও এ আলোচনা অব্যাহত থাকবে।
আইএমএফের মধ্যপ্রাচ্য ও মধ্য এশিয়া বিভাগের উপপরিচালক আথানাসিওস আরভানিতিস জানান, আলোচনায় লেবাননের ব্যাংকিং খাতের পরিস্থিতি এবং আর্থিক ব্যবস্থার ওপর সাধারণ মানুষের আস্থা ফিরিয়ে আনার বিষয়টি গুরুত্ব পেয়েছে।
তিনি আরও বলেন, লেবাননের ঋণ পরিস্থিতিকে টেকসই পর্যায়ে ফিরিয়ে আনাও আলোচনার অন্যতম প্রধান বিষয়।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
