
৯১ রানের দুরন্ত ইনিংস হরমনপ্রীত কৌরেরছবি: X
Published on
:
1 min read
ক্যাপ্টেন্সির ভার নামতেই দুরন্ত ছন্দে হরমনপ্রীত কৌর। জ়িম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজ়ের শেষ ম্যাচে ৪১ বলে ৯১ রানের ইনিংস খেললেন তিনি। ৬৯ রানের ঝোড়ো ইনিংসে সঙ্গ দিলেন শেফালি বর্মা। তাঁদের ব্যাটে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ২১৬ রান তোলে ভারত। জবাবে ১২৪ রানের বেশি তুলতে পারেনি জ়িম্বাবোয়ে। ৩ উইকেট নেন নন্দনী শর্মা। শেষ পর্যন্ত ৯২ রানে জিতে মাঠ ছাড়ে ভারত। এর ফলে ৩-০ ফলে সিরিজ়ও জিতল টিম ইন্ডিয়া।
