সংবাদ বিজ্ঞপ্তি · ১৭ অক্টোবর, ২০২৬ ৮:২০ অপরাহ্ন
সিলেটের মাতৃসেবা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট (ম্যাটস) কলেজের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) বিকেলে নগরের তালতলার একটি হোটেলের মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ মরিয়ম আক্তার মিতার সভাপতিত্বে ও শিক্ষক মৌ রাণী দেবের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান শিহাব উদ্দিন।
তিনি বলেন, মেডিকেল অ্যাসিস্ট্যান্টরা স্বাস্থ্য ব্যবস্থার অন্যতম মূল ভিত্তি। প্রান্তিক জনগোষ্ঠী থেকে শুরু করে শহর পর্যন্ত প্রাথমিক চিকিৎসা ও জনস্বাস্থ্য সেবায় তাদের ভূমিকা অপরিসীম। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তারা মানবসেবার এক মহান ব্রত গ্রহণ করতে যাচ্ছেন। প্রতিষ্ঠানটি মানসম্মত শিক্ষা ও ব্যবহারিক প্রশিক্ষণে সুযোগ-সুবিধা প্রদানে প্রস্তুত বলে তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন অধ্যক্ষ মরিয়ম আক্তার মিতা। এ ছাড়া বক্তব্য দেন ডা. সুস্মিতা দাস পুরকায়স্থ, শিক্ষক গৌতম চক্রবর্তী, শিব্বির আহমদ এবং এম এইচ হাফিজ। অনুষ্ঠানের শুরুতে বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হয় বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
গুগলে আমাদের খবর পেতে
