নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিল্লাল মাদবরের মালিকানাধীন একটি ঝুটের গোডাউনে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। বুধবার রাতে উপজেলার তারাব বিশ্ব রোড এলাকায় এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। এতে গোডাউনে থাকা প্রায় ৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাত সাড়ে ১১টার দিকে হঠাৎ গোডাউনে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের শিখা ছড়িয়ে পড়ে এবং ভয়াবহ রূপ ধারণ করে। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীদের প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
গোডাউনের মালিক বিল্লাল মাদবর জানান, অগ্নিকা-ের সময় তিনি বাড়িতে ছিলেন। গোডাউনে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যান। গোডাউনটিতে প্লাস্টিকের ড্রামসহ বিভিন্ন ধরনের প্লাস্টিক জাতীয় সামগ্রী ছিল। আগুনে প্রায় ৫ লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেন তিনি।
এদিকে, গাজীপুরের শ্রীপুরে গভীর রাতে অগ্নিকা-ে একটি মসজিদ, বেশ কয়েকটি দোকানপাট, ঝুট ও তুলার গুদামসহ বিভিন্ন স্থাপনা পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে শ্রীপুর ও রাজেন্দ্রপুরের ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
বুধবার রাত সাড়ে তিনটার দিকে শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া গ্রামের ২ নম্বর সিএন্ডবি বাজারে এ ঘটনা ঘটে।
শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নুরুল করিম জানান, আগুন লাগার খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুনের ভয়াবহতা বাড়তে থাকায় শ্রীপুর ফায়ার স্টেশনের আরও একটি এবং রাজেন্দ্রপুর মডার্ন ফায়ার স্টেশনের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়।
ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সকালে আগুন নিয়ন্ত্রণে আসে।
স্টেশন অফিসার নুরুল করিমের বলেন, আগুনে ঝুট ও তুলার গুদাম, স্যানিটারি দোকান, কয়েকটি মুরগির দোকান, ভাঙারির দোকান এবং একটি মসজিদ পুড়ে গেছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।