The Sangbad · general
ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৫১০
১৬/১০/২০২৬

রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ দমনে ২৪ ঘণ্টার এক বিশেষ অভিযানে ৫১০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় অবৈধ অস্ত্র, ককটেল, বিপুল পরিমাণ মাদক ও চোরাই মালামাল উদ্ধারসহ মোট ৪৮টি মামলা দায়ের করা হয়েছে।শুক্রবার (১৬ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়।ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত অভিযানে রমনা বিভাগ ৪১ জন, লালবাগ বিভাগ ৪০ জন, ওয়ারী বিভাগ ৪৯ জন, মতিঝিল বিভাগ ৩৮ জন, তেজগাঁও বিভাগ ৬৭ জন, মিরপুর বিভাগ সর্বাধিক ১৯৭ জন, গুলশান বিভাগ ৪০ জন, উত্তরা বিভাগ ৩০ জন এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) ৮ জনকে গ্রেপ্তার করে।অভিযানকালে উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে ১টি বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলি, ২টি বিস্ফোরিত ককটেলের অংশ, ৬২ হাজার ৭০০ পিস ইয়াবা, ৮০০ গ্রাম গাজা, ৯১ গ্রাম হেরোইন, ১টি চাপাতি, ১টি কাটার, ১৩২টি মোবাইল ফোন, ১টি ট্রাক, ১টি সিএনজি অটোরিকশা এবং নগদ ৪০ হাজার ৮৪০ টাকা।ডিএমপি সূত্রে জানানো হয়, আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীর প্রতিটি বিটে ডিএমপির এই ধরনের তৎপরতা অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।/
মূল প্রতিবেদনে যান ↗