রাত দিন নিউজ
প্রকাশ : Oct 21, 2026 ইং |অনলাইন সংস্করণ
বাংলাদেশ ও নেপালের যৌথ আয়োজনে ২০২৭ সালের অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা করেছে আইসিসি। ২১ জানুয়ারি শুরু হয়ে ৬ ফেব্রুয়ারি ফাইনালের মাধ্যমে আসর শেষ হওয়ার কথা রয়েছে।
মোট ১৬ দল চার গ্রুপে খেলবে। বাংলাদেশের গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া, নাইজেরিয়া ও সংযুক্ত আরব আমিরাত। উদ্বোধনী দিনে সিলেটে আমিরাতের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ।
বাংলাদেশের চট্টগ্রাম ও সিলেট এবং নেপালের কাঠমান্ডুর দুই মাঠ মিলিয়ে চার ভেন্যুতে ম্যাচ হবে। গ্রুপ পর্বের পর সুপার সিক্স ও সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। ৪ ফেব্রুয়ারির দুই সেমিফাইনাল এবং ৬ ফেব্রুয়ারির ফাইনালের জন্য চট্টগ্রামের ভেন্যু নির্ধারণ করা হয়েছে। প্রতিযোগিতায় মোট ম্যাচ ৪১টি।
- সর্বশেষ
- জনপ্রিয়
