সংবাদ · সাধারণ
চ্যাটজিপিটিতে বিজ্ঞাপন নিয়ে নীতিমালা বদলাচ্ছে ওপেনএআই
২২/১০/২০২৬

চ্যাটজিপিটিতে বিজ্ঞাপন প্রদর্শন
ও এর
ব্যক্তিগতকরণ নিয়ে ব্যবহারকারীদের তথ্য জানাতে
গোপনীয়তা নীতিমালায়
পরিবর্তন আনছে
নির্মাতা প্রতিষ্ঠান
ওপেনএআই।
বৃহস্পতিবার ব্যবহারকারীদের কাছে পাঠানো এক
ই-মেইলে
এ সিদ্ধান্তের
কথা জানানো
হয়েছে।ই-মেইলে
বলা হয়েছে,
চ্যাটজিপিটিতে বিজ্ঞাপন কীভাবে কাজ করে
এবং ব্যবহারকারীরা
কীভাবে বিজ্ঞাপনের
অভিজ্ঞতা নিয়ন্ত্রণ
করতে পারবেন,
সে বিষয়ে
তথ্য অন্তর্ভুক্ত
করতে প্রাইভেসি
পলিসি হালনাগাদ
করা হচ্ছে।কোন প্ল্যানে বিজ্ঞাপন দেখা যাবে?ওপেনএআইয়ের ই-মেইল অনুযায়ী, চ্যাটজিপিটির
ফ্রি ও
গো প্ল্যান
ব্যবহারকারীরা বিজ্ঞাপন দেখতে পারেন। তবে
প্লাস, প্রো,
এন্টারপ্রাইজ ও শিক্ষা সংস্করণে বিজ্ঞাপন
দেখানো হবে
না।প্রতিষ্ঠানটি জানিয়েছে, বিজ্ঞাপন চ্যাটজিপিটির উত্তরে
প্রভাব ফেলবে
না। প্রদর্শিত
বিজ্ঞাপনগুলো স্পনসর করা হিসেবে স্পষ্টভাবে
চিহ্নিত থাকবে
এবং সাধারণ
উত্তরের তুলনায়
আলাদা করে
দেখানো হবে।ব্যক্তিগত পছন্দ অনুযায়ী বিজ্ঞাপনই-মেইলে
বলা হয়েছে,
চ্যাটজিপিটিতে ব্যবহারকারীর বিজ্ঞাপনে সাড়া দেওয়ার
ধরন কিংবা
কথোপকথনের প্রাসঙ্গিকতার ভিত্তিতে ব্যক্তিগত পছন্দের
সঙ্গে মিল
রেখে বিজ্ঞাপন
দেখানো হতে
পারে। তবে
ব্যবহারকারীরা সেটিংস থেকে যেকোনো সময়
বিজ্ঞাপনের ব্যক্তিগতকরণ নিয়ন্ত্রণ করতে পারবেন।বিজ্ঞাপনদাতারা যেসব তথ্য পাবেন নাব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য
ও চ্যাটের
গোপনীয়তা বজায়
রাখার আশ্বাস
দিয়েছে ওপেনএআই।
ই-মেইলে
বলা হয়েছে,
ব্যবহারকারীর কথোপকথন, চ্যাটের ইতিহাস, মেমোরি
কিংবা ব্যক্তিগত
বিবরণ বিজ্ঞাপনদাতাদের
সঙ্গে শেয়ার
করা হবে
না। বিজ্ঞাপনদাতারাও
এসব তথ্যে
প্রবেশ করতে
পারবেন না।বিজ্ঞাপনদাতারা কেবল বিজ্ঞাপনের
সামগ্রিক কার্যকারিতা-সংক্রান্ত তথ্য
পাবেন। এর
মধ্যে বিজ্ঞাপন
কতবার দেখা
হয়েছে বা
কতবার ক্লিক
করা হয়েছে,
সেই হিসাব
থাকতে পারে।ওপেনএআইয়ের দাবি, বিজ্ঞাপন প্রদর্শন ও
ব্যক্তিগতকরণের সুযোগ যুক্ত হলেও চ্যাটজিপিটিতে
ব্যবহারকারীদের ব্যক্তিগত গোপনীয়তা বজায় থাকবে।
মূল প্রতিবেদনে যান ↗