The Sangbad · সাধারণ
নরসিংদীতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
২১/১০/২০২৬

ঢাকা-চট্টগ্রাম রেলপথের নরসিংদীতে ট্রেনের ধাক্কায় এক অজ্ঞাত ব্যক্তির (৫৫) মৃত্যু হয়েছে। বুধবার (২১ অক্টোবর) ভোরে নরসিংদী সদর উপজেলার শিলমান্দী ইউনিয়নের উত্তর শিলমান্দী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।রেলওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে উত্তর শিলমান্দী এলাকায় রেললাইনের পাশে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে নরসিংদী রেলওয়ে ফাঁড়ি পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।ধারণা করা হচ্ছে, ভোরে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী উপবন এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তাঁর মৃত্যু হয়েছে। তবে বিকেল পর্যন্ত তাঁর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক নাজিম উদ্দিন জানান, খবর পেয়ে উত্তর শিলমান্দী এলাকার রেললাইনের পাশ থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে।তিনি আরও জানান, ময়নাতদন্তের জন্য লাশ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া প্রক্রিয়াধীন।
মূল প্রতিবেদনে যান ↗