সাংসদ তহবিলের টাকায় নিজের লোকসভা কেন্দ্রে কাজ করতে পারছেন না বলে অভিযোগ তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র। অভিযোগ, সাংসদ তহবিল ব্যবহারে তাঁকে বাধা দেওয়া হচ্ছে। শুক্রবার শুনানিতে জেলা প্রশাসনকে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। সমাধান না হলে কলকাতা হাই কোর্টে যাওয়ার পরামর্শ শীর্ষ আদালতের।
অভিযোগ, সাংসদ তহবিলের টাকায় অন্তত ১৮টি উন্নয়নমূলক প্রকল্পের কাজ আটকে রয়েছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে এই মামলার শুনানি হয়েছে এদিন। মহুয়ার তরফে আইনজীবী গোপাল শঙ্করনারায়ণন দাবি করেন, ইচ্ছা থাকলেও এলাকার বহু কাজ করতে পারছেন না সাংসদ মহুয়া। জেলা প্রশাসনকে চিঠি দিয়েও লাভ হচ্ছে না। রাজ্য সরকারের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, বিষয়টি রাজনৈতিক সমস্যার সঙ্গে জড়িয়ে।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]
