বোয়ালমারীতে পূজামণ্ডপ পরিদর্শন করে অনুদান দিলেন ইউপি চেয়ারম্যান
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি
- আপডেট সময় : ০৭:০৫:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ৭ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও অনুদান দিয়েছেন ইউপি চেয়ারম্যান কামাল আহমেদ।
মঙ্গলবার তিনি পূজামণ্ডপগুলো ঘুরে দেখেন এবং পূজা উদ্যাপন কমিটির নেতাদের সঙ্গে কথা বলেন। এ সময় পূজার প্রস্তুতি, মণ্ডপের পরিবেশ ও সার্বিক ব্যবস্থাপনার খোঁজখবর নেন তিনি। পাশাপাশি পূজার আয়োজন সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে অনুদান দেন।
পরিদর্শনকালে কামাল আহমেদ বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করবে এবং একে অপরের ধর্মীয় উৎসবে অংশ নেবে—এটাই প্রত্যাশা। ধর্মীয় সম্প্রীতি ও ভ্রাতৃত্ব বজায় রাখতে সবাইকে একযোগে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকা এবং সব ধর্মের মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা তাঁর দায়িত্বের অংশ। শেখর ইউনিয়নের উন্নয়ন ও সামাজিক সম্প্রীতি রক্ষায় তিনি কাজ করে যেতে চান।
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী, সাংবাদিক ও সমাজসেবীরা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন মো. মাসুদ খান, জাহাঙ্গীর হোসেন, আশা চৌধুরী, সৈয়দ তারেক, মো. আবদুল্লাহ, রোমান মোল্লা, রেজাউল, শাহিদুল মোল্লা, উজ্জল খন্দকার, মো. হাবিব, মামুন শরীফ, মিল্টন চৌধুরী, কচি মোল্লা, মনির হোসেন, আল মামুন মানিক, সৈয়দ মানিক ও রফিক হোসেন।
পূজামণ্ডপ পরিদর্শন ও অনুদান দেওয়ার এ উদ্যোগে পূজা উদ্যাপন কমিটির সদস্যদের মধ্যে উৎসাহ তৈরি হয়েছে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।
