ইডির অভিযান।
Published on
:
1 min read
বেশি রিটার্নের প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার অভিযোগ। সেই টাকা আবার একাধিক সংস্থার মাধ্যমে বিভিন্ন ব্যবসায় বিনিয়োগের অভিযোগ। আর্থিক লেনদেনের সেই সূত্র ধরেই কলকাতায় ইডির তল্লাশি। অভিযোগ, সাধারণ মানুষের থেকে প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ টাকা তোলা হয়েছিল এবং একাধিক সংস্থার মাধ্যমে সেই টাকা খাটানো হয়। সোমবার সকালে টালিগঞ্জ, শরৎ বোস রোড-সহ শহরের আটটি জায়গায় একযোগে অভিযান চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।