টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে নেই অধিনায়ক লিটন
ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে টস ভাগ্য পক্ষে আসেনি বাংলাদেশের। জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজা টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন।
খেলা
জার্নাল ডেস্কত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে টস ভাগ্য পক্ষে আসেনি বাংলাদেশের। জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজা টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন। বাংলাদেশের জন্য টসের আগেই বড় ধাক্কা হয়ে এসেছে অধিনায়ক লিটন দাসের না থাকা। স্থায়ী অধিনায়কত্বের শুরুতেই চোটের কারণে খেলতে পারছেন না তিনি। তার বদলে দায়িত্ব পালন করছেন তাওহিদ হৃদয়।
আবুধাবির জায়েদ স্টেডিয়ামে টসের সময় লিটনের না থাকা নিয়ে ভারপ্রাপ্ত অধিনায়ক হৃদয় জানান, উনার কিছু চোটের সমস্যা আছে।’ টস জিতলে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিতেন বলেও জানান তিনি। এদিকে জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজার মতে আবুধাবির উইকেট বেশ ভালো, আগে ব্যাট করে বড় রান করতে চায় তার দল।
লিটনকে ছাড়া ফিল্ডিংয়ে বাংলাদেশবাংলাদেশের একাদশে আছেন তিন পেসার ও দুই স্পিনার। স্পিন আক্রমণে জায়গা হয়নি নেতৃত্ব হারানো মেহেদী হাসান মিরাজের। মোসাদ্দেক হোসেন সৈকত আর রিশাদ হোসেন সামলাবেন সেই ভার। তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমানের সঙ্গে আছেন শরিফুল ইসলাম।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, সাইফ হাসান তাওহিদ হৃদয়, নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন সৈকত, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
জিম্বাবুয়ে একাদশ: ব্রায়েন বেনেট, বেন কারান, সিকান্দার রাজা, ক্রেইগ আরভিন, ওয়েসলি মাধভেরে, ব্রেন্ডন টেইলর, ব্র্যাড ইভান্স, তাফাদজাওয়া সিগা, ওয়েলিংটন মাসাকাদজা, ব্লেসিং মুজারাবানি, নিউম্যান নিয়ামুরি।
বাংলাদেশ জার্নাল/সিএম