ভারত ছাড়ার নির্দেশ ইমরান খানকে। আগামী ২৮ অক্টোবরের মধ্যে তাঁকে দেশ ছাড়তে বলেছে মুম্বই পুলিশ। কিন্তু কেন? গত ১০ অক্টোবর তিনি চিফ ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আন্দোলনে যোগ দিয়েছিলেন। সেই সময় তাঁকে আটক করা হয়। এরপরই এদিন তাঁকে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হল।
মুম্বইয়ের অগাস্ট ক্রান্তি ময়দানে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে যে গত ১০ অক্টোবর জমায়েত হয়েছিল সেখানে অংশ নিয়েছিলেন ইমরান খান। সঙ্গে ছিলেন তাঁর সঙ্গী লেখা ওয়াশিংটন এবং জায়েন মেরি খান। তাঁদের তিনজনকেই সেদিন আটক করা হয়েছিল।
কিন্তু এদিন কি স্রেফ এই কারণেই তাঁকে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হল? সূত্রের খবর ইমিগ্রেশন অ্যাক্ট লঙ্ঘন করেছেন তিনি। বিদেশি হয়েও, দেশে অভ্যন্তরীণ বিষয়ে তিনি আন্দোলনে যোগ দিয়েছেন। তাই তাঁকে দেশ থেকে বেরিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ভারতীয় না হয়েও তিনি আন্দোলনে যোগ দিয়েছেন, সেই কারণেই এই পদক্ষেপ করেছে মুম্বই পুলিশ। দাবি করা হয় তিনি আমেরিকার নাগরিক। তাঁর কাছে ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া কার্ড রয়েছে।
মুম্বই পুলিশের তরফে এদিন যে নোটিশ ইস্যু করা হয়েছে ইমরান খানের বিরুদ্ধে সেখানে তাঁকে ২৮ অক্টোবরের মধ্যে দেশ ছাড়তে বলা হয়েছে।
প্রসঙ্গত, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বড়পর্দায় ফিরতে চলেছিলেন অভিনেতা ইমরান খান। তাঁর আগামী ছবি ‘অধুরে হাম অধুরে তুম’ চলতি বছরের ডিসেম্বরে মুক্তির অপেক্ষায় রয়েছে। আগামী ১৮ ডিসেম্বর ওটিটিতে আসছে এই ছবি। ইমরান খানকে এই ছবিতে একদম রোমান্টিক কমেডি চরিত্রে দেখা যাবে। ছবিটিতে ইমরানের বিপরীতে নায়িকার চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী ভূমি পেডনেকর। ছবির পরিচালনা করছেন দানিশ আসলাম, এর আগে ২০১০ সালের ‘ব্রেক কে বাদ’ ছবিতেও ইমরান ও দানিশ একসঙ্গে কাজ করেছিলেন। কিন্তু তাঁর আগেই তাঁকে দেশ ছাড়তে বলা হল।
https://youtu.be/vZCv49OXTLI?si=mBvi_GsVZARpZQEN
