আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে সিরাজগঞ্জ জেলার ৫৫১টি পূজামণ্ডপে শুভেচ্ছা উপহারের চেক প্রদান করেছে জেলা পরিষদ।
রবিবার (১৮ অক্টোবর ২০২৬) বিকেলে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে এই শুভেচ্ছা উপহারের চেক বিতরণ করা হয়। সিরাজগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ইঞ্জিনিয়ার মো. সাইফুল ইসলাম শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি এবং সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ) আসনের সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোছা. আফসানা ইয়াসমিন, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ভিপি অমর কৃষ্ণ দাস এবং সিরাজগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সন্তোষ কুমার কানু প্রমুখ।
এ সময় আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি রকিবুল হাসান রতন, জাহাঙ্গীর হোসেন ভূইয়া সেলিম, যুগ্ম সম্পাদক লিয়াকত আলী খান, সাব্বির হোসেন ভুঁইয়া সাফী, মোস্তফা নোমান আলাল, সহ-দফতর সম্পাদক ও সাংবাদিক শেখ মো. এনামুল হকসহ জেলার বিভিন্ন পূজা মণ্ডপের নেতৃবৃন্দ ও সনাতন ধর্মীয় প্রতিনিধিরা।
আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ সিরাজগঞ্জ জেলার প্রতিটি মণ্ডপের জন্য ১০ হাজার টাকা করে মোট ৫৫১টি পূজামণ্ডপের বিপরীতে সর্বমোট ৫৫ লক্ষ ১০ হাজার টাকার আর্থিক অনুদানের চেক মণ্ডপ কমিটির দায়িত্বশীলদের হাতে তুলে দেন।
আজকালের খবর/কাওছার আল হাবীব
