শেরপুর প্রতিনিধি:
শেরপুরে ১৪ জন শারীরিক প্রতিবন্ধী নারী, পুরুষ ও শিশুর মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসনের গণশুনানিতে উঠে আসা অসহায় ও অতি অসুস্থ প্রতিবন্ধীদের চলাচলের সুবিধার্থে এসব হুইলচেয়ার দেওয়া হয়।
সোমবার (১২ অক্টোবর) দুপুর ২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এসব হুইলচেয়ার বিতরণ করা হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বিতরণ করা ১৪টি হুইলচেয়ারের মধ্যে ১০টি দিয়েছেন শেরপুরের বিশিষ্ট সমাজসেবক রাজিয়া সামাদ ডালিয়া। তিনি বিভিন্ন ব্যক্তির কাছ থেকে এসব হুইলচেয়ার সংগ্রহ করেন। এ ছাড়া তিনটি হুইলচেয়ার দিয়েছে জেলা প্রশাসন এবং একটি দিয়েছে সমাজসেবা অধিদপ্তর।
হুইলচেয়ার পেয়ে প্রতিবন্ধী নারী, পুরুষ ও শিশুরা আনন্দ প্রকাশ করেন। চলাচলে সীমাবদ্ধতার কারণে যারা দীর্ঘদিন ভোগান্তিতে ছিলেন, তাদের জন্য এই উদ্যোগ স্বস্তি বয়ে এনেছে।
হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াছমিন, অতিরিক্ত জেলা প্রশাসক শাকিল আহম্মেদ, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, বিএনপি নেতা আওয়াল চৌধুরী ও আবু রায়হান রুপন, জামায়াত নেতা আব্দুল বাতেনসহ অনেকে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
