কেশবপুর প্রতিনিধি:
আগামী ৩১ অক্টোবরের লং মার্চ কর্মসূচি সফল করার লক্ষ্যে যশোরের কেশবপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) সকালে কেশবপুর পৌর জামায়াতের কার্যালয়ে উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের দায়িত্বশীল নেতাদের অংশগ্রহণে এ সভার আয়োজন করা হয়।
কেশবপুর উপজেলা জামায়াতের আমির ও যশোর-৬ আসনের সংসদ সদস্য অধ্যাপক মোক্তার আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা শাখার আমির ও যশোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল।
সভায় আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি বিলাল হোসাইন ও আরশাদুল আলম, কেশবপুর উপজেলা নায়েবে আমির সাইদুর রহমান সাইদ, উপজেলা সেক্রেটারি রফিকুল ইসলাম, সহকারী সেক্রেটারি তবিবুর রহমান এবং উপজেলা পেশাজীবী বিভাগের সভাপতি অ্যাডভোকেট ওজিয়ার রহমান।
এ ছাড়া উপজেলা কর্মপরিষদের সদস্য এবং বিভিন্ন ইউনিয়নের আমির ও সেক্রেটারিরা সভায় অংশ নেন।
মতবিনিময় সভায় বক্তারা আগামী ৩১ অক্টোবরের লং মার্চ কর্মসূচি সফল করতে তৃণমূল পর্যায়ে ব্যাপক প্রস্তুতি গ্রহণের আহ্বান জানান। পাশাপাশি দেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন তাঁরা।
এ সময় বক্তারা সংগঠনের সাত দফা দাবির গুরুত্ব তুলে ধরে কর্মসূচি বাস্তবায়নে সাংগঠনিক প্রস্তুতি জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
