সরকার সংসদে বিরোধী জোটের অংশগ্রহণ ছাড়াই সংবিধান সংশোধন কমিটির বিশেষ বৈঠক শুরু হয়েছে। শনিবার সকালে এ বৈঠক শুরু হয়।
বিজ্ঞাপন
সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠেয় বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ।
কমিটি সংবিধান সংশোধন সংক্রান্ত বিষয়ে আলোচনার জন্য সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ, নারী নেতৃত্বদানকারী ব্যক্তি, সংবিধান বিষয়ে বিশেষজ্ঞ, শিক্ষাবিদ, জুলাই গণঅভ্যুত্থানের সাথে সম্পৃক্ত ব্যক্তি ও সংগঠন, জুলাই জাতীয় সনদ প্রণয়নের সাথে সম্পৃক্ত ব্যক্তি, সুপ্রিমকোর্টের বিচারক ও আইনজীবী, শিক্ষক, শ্রমজীবী মানুষসহ বিভিন্ন পর্যায়ে নেতৃত্বদানকারী ব্যক্তিদের বৈঠকে আমন্ত্রণ জানানো হয়।
