দুর্গাপুজোর উৎসবের আবহে সপরিবারে ঠাকুর দেখতে বেরোলেন রাজ্যের মন্ত্রী শঙ্কর ঘোষ। কোনও নিরাপত্তার ঘেরাটোপ ছাড়াই সাধারণ মানুষের সঙ্গে মিশে ঠাকুর দর্শন করতে দেখা গেল মন্ত্রীকে। জাঁকজমকের বাইরে সাধারণ মানুষের মাঝে দাঁড়িয়েই পুজোর আনন্দে শামিল হলেন মন্ত্রী। দুর্গাপুজোর আনন্দ, উৎসবের পরিবেশ এবং সাধারণ মানুষের সঙ্গে তাঁর এই ঠাকুর দেখা—সব মিলিয়ে ধরা পড়ল পুজোর এক অন্য ছবি।
