আইরিশ নাট্যকার, ঔপন্যাসিক এবং কবি অস্কার ওয়াইল্ড ১৮৫৪ সালের ১৬ অক্টোবর ডাবলিনে জন্মগ্রহণ করেন। তিনি বহু ছোট গল্পও রচনা করেছেন। ভিক্টোরীয় যুগের লন্ডন শহরে অস্কার অন্যতম সফল নাট্যকার হিসেবে পরিচিত হন। তিনি তার চাতুর্যময় নাট্যরচনার মাধ্যমে ব্যাপক খ্যাতি অর্জন করেন। তবে এক বিখ্যাত বিচারের রায়ের ফলে তার সাফল্যের পরিসমাপ্তি ঘটে এবং তাকে বড় মাপের অশ্লীলতা এবং সমকামিতার দায়ে কারাদণ্ড দেওয়া হয়। তিনি ৪৬ বছর বয়সে প্যারিস শহরে মৃত্যুবরণ করেন।
