নদিয়ার কৃষ্ণনগরে SUCI(C)-এর বই বিক্রির স্টলে হামলা ও ভাঙচুরের অভিযোগ। শহরতলির পোস্ট অফিস মোড়ে স্টলের চেয়ার ভাঙচুর, বই, পোস্টার ও প্যান্ডেলের কাপড় নষ্ট করার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। বামপন্থী কর্মীদের ধাক্কাধাক্কি ও হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে। SUCI নেতাদের দাবি, পুলিশের সামনেই ঘটনা ঘটলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। ঘটনার পরে এলাকায় উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ। এই ঘটনায় প্রশাসন কী পদক্ষেপ করে, এখন সেদিকেই নজর।