ডেস্ক রিপোর্ট: ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
আগামীকাল ১৯ অক্টোবর সোমবার সন্ধ্যা ৭টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।
দলীয় মনোনয়নপত্র কেনা ও জমা দেওয়া নারী প্রার্থীদের নির্ধারিত সময় ও স্থানে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছে দলটি।
আরও পড়ুন: ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগপত্র গ্রহণ, আসন শূন্য ঘোষণা
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ নভেম্বর সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এটিভি/এসআইআর
