অক্টোবর ২৪, ২০২৬ ৭:৪৫ অপরাহ্ণ
পতিত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি মুহম্মদ শফিকুর রহমান মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।
শনিবার (২৪ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার বনানীর নিজ বাসভবনে হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হন মুহম্মদ শফিকুর রহমান। পরে পরিবারের সদস্যরা তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করেন। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মুহম্মদ শফিকুর রহমান ২০১৬-১৭ ও ২০১৭-১৮ মেয়াদে টানা দুই বার জাতীয় প্রেস ক্লাবের সভাপতি নির্বাচিত হন। পতিত আওয়ামী লীগের আমলের দুটি বিতর্কিত নির্বাচনে (২০১৮ এবং ২০২৪) চাঁদপুর-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।
খুলনা গেজেট/উউরা
