পাবনা পৌর শহরের সিংগা বাইপাস এলাকায় ড্রাম ট্রাকের চাপায় পিষ্ট হয়ে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
সোমবার (১৯ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে পাবনা-ঢাকা মহাসড়কের সিংগা বাইপাস মোড়ে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম আবুল কালাম আজাদ (৫০)। তিনি পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের শালাইপুর গ্রামের মৃত তোয়াজ উদ্দিনের ছেলে। পেশায় তিনি একজন স্থানীয় ব্যবসায়ী ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ব্যবসায়ী আজাদ তাঁর ব্যবসায়িক কাজ শেষ করে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে সিংগা বাইপাস এলাকায় পৌঁছালে দ্রুতগতির একটি ড্রাম ট্রাক তাঁর মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হন এবং ঘটনাস্থলেই তাঁর করুণ মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেটর হাসপাতাল মর্গে পাঠায়।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। ঘাতক ট্রাকটিকে আটক করার চেষ্টা চলছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
জেএইচআর
