গতকাল বেলা আড়াইটার দিকে ইউনিয়নের কোশাগোপালপুর গ্রামের আব্দুস শুকুর আলীর বাড়ি থেকে প্রাণীটি উদ্ধার করেন বন বিভাগের সদস্যরা।
ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়ন থেকে বিরল প্রজাতির একটি গন্ধগোকুল উদ্ধার করা হয়েছে। গতকাল বেলা আড়াইটার দিকে ইউনিয়নের কোশাগোপালপুর গ্রামের আব্দুস শুকুর আলীর বাড়ি থেকে প্রাণীটি উদ্ধার করেন বন বিভাগের সদস্যরা। এর আগের দিন রাতে কলা রাখার ঘরে জালে জড়িয়ে আটকা পড়ে প্রাণীটি। স্থানীয় ও বন বিভাগ সূত্রে জানা গেছে, শুকুর আলী একজন কলা ব্যবসায়ী। কয়েক মাস ধরে তার কলা রাখার ঘরে ঢুকে কলা খেয়ে যেত গন্ধগোকুলটি। গত বুধবার রাতে জালে জড়িয়ে পড়লে প্রাণীটিকে আটক করে বন বিভাগে খবর দেয়া হয়। বন বিভাগের সদস্যরা এসে প্রাণীটিকে উদ্ধার করেন।
ফরিদপুরের সহকারী বন সংরক্ষক (অতিরিক্ত দায়িত্ব) তাওহীদ হোসেন জানান, সুবিধাজনক সময়ে গন্ধগোকুলটিকে নিরাপদ স্থানে অবমুক্ত করা হবে।
সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ
বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected], [email protected] (অনলাইন)
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫
