
দিলীপ ঘোষ এই সময়
Published on
:
1 min read
চোরবাগানের পদপিষ্ট হওয়ার ঘটনায় সোমবার দুঃখপ্রকাশ করেন মন্ত্রী দিলীপ ঘোষ। তিনি বলেন, 'ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং ইচ্ছাকৃত হলে পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত।' গিরিশ পার্ক থানায় বাম-কংগ্রেস-তৃণমূলের বিক্ষোভের সমালোচনা করে তিনি জানান, পুজোর সময়েও তাদের রাজনীতি করার মানসিকতা বদলায়নি। পাশাপাশি দিলীপ ঘোষ বলেন, ওই ঘটনা তো আর সরকার ঘটায়নি। ওই ঘটনার সমস্যা সমাধানের চেষ্টা চলছে। রাজ্য সরকারের পক্ষ থেকে মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য ও আহতদের চিকিৎসার দায়িত্বও নিয়েছে সরকার।
