লোহাগাড়ায় অবৈধভাবে মাটি কাটায় মাহবুবুর রহমান নামে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার বিকেলে চুনতি ইউনিয়নের খানদিঘী এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বায়েজীদ বিন আখন্দ।
তিনি জানান, অবৈধভাবে মাটি কেটে পাচারের খবরে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাটি কাটার অপরাধে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জব্দ করা হয়েছে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি এঙকেভেটর। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
